Learn Spoken English

টাকা সম্বন্ধে কথাবার্তা ----- A talk about money

 

সুনীল, তুমি অনেক দিন পরে আমার অফিসে এসেছো Sunil, you came to my office after a long time. / Sunil, you have come to my office after a long time.

 

অনেক দিন পরে = After a long time

 

দয়া করে আমার রুমে (চেম্বারে) এসো দয়া করে এই চেয়ারে বসো Please come to my room (chamber). Please sit on this chair.

 

কি ব্যাপার? / ব্যাপারটা কি? তোমাকে  খুব বিচলিত মনে হচ্ছে! What is the matter? You look very upset! Upset (আপসেট) = বিচলিত

 

Face = মুখ {Noun}; Face = মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া {Verb}

 

বর্তমানে আমি একটি কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছি / মুখোমুখি হচ্ছি। I am facing a serious problem now.

 

Consult = পরামর্শ করা {Verb}; If = কিনা, যদি

 

এই কারণে আমি তোমার সঙ্গে পরামর্শ করতে এসেছি। That is why I came to consult with you. / That is why I have come to consult with you.

 

ঠিক আছে। আমাকে বিষয়টি বিস্তারিতভাবে বলো All right (Okay). Tell me in detail. ঠিক আছে = All right, Alright, Okay, OK, Well

 

তারপর আমি দেখবো আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা। Then I will see whether (if) I can help you. কিনা = Whether, If 

 

বিস্তারিতভাবে = In detail

 

আমার মা তিন দিন আগে পিজি হাসপাতালে ভর্তি হয়েছেন। / আমার মাকে তিন দিন আগে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। My mother was admitted to PG Hospital three days ago.  

 

Take care of = যত্ন নেওয়া, তত্ত্বাবধান করা {Verb}

 

তোমার মা কোন ডাক্তারের তত্ত্বাবধানে (অধীনে) আছেন?  Which doctor is taking care of your mother?

 

আমার মা ডাক্তার হাবিবের তত্ত্বাবধানে (অধীনে) আছেন। Dr. Habib is taking care of my mother.

 OR

কোন ডাক্তার তোমার মাকে চিকিৎসা করছেন। Which doctor is treating your mother? Treat (ট্রিট) চিকিৎসা করা {Verb}

 

ডাক্তার হাবিব আমার মাকে চিকিৎসা করছেন। Dr. Habib is treating my mother.

 

ডাক্তার হাবিবের চিকিৎসায় তোমার মায়ের কোন উন্নতি হয়েছে? Did your mother show any improvement under Dr. Habib’s treatment?  

OR

Has your mother shown any improvement under Dr. Habib’s treatment? Treatment (ট্রিটমেন্ট) = চিকিৎসা {Noun}

 
Show (শো) =  দেখানো {Verb}  Show (শো) - Showed (শৌড) - Shown (শৌন)  
 
Show improvement = উন্নতি দেখানো

 

ডাক্তার হাবিব আমাকে জানিয়েছেন আমার মা হার্টের সমস্যায় ভুগছেন এবং তার একটা পেসমেকার প্রয়োজন। Dr. Habib has told me that my mother is suffering from heart problems and she needs a pacemaker.

 

এই পেসমেকারটা এক সপ্তাহের মধ্যে আমার মায়ের শরীরে স্থাপন করতে হবে। This pacemaker has to be implanted in my mother's body within a week.

 

Implant (ইমপ্লান্ট) = শরীরের ভেতরে প্রতিস্থাপন করা, শরীরের মধ্যে স্থাপন করা {Verb}

 

Implant (ইমপ্লান্ট) – Implanted (ইমপ্লানটেড) - Implanted (ইমপ্লানটেড)

 

পেসমেকারটা স্থাপন করতে প্রায় দুই লাখ টাকা প্রয়োজন। Almost two lakh taka is needed (required) to implant the pacemaker.

 

অবশ্যক, প্রয়োজন = Required (রিকোয়ার্ড), Needed (নীডেড)    

 

এই মুহূর্তে আমার কাছে দুই লাখ টাকা নেই। At the moment, I don't have two lakh taka.  

 

এই বিশাল পরিমাণ টাকা = Such a huge amount of money

 

আমি বুঝতে পারছি না আমি কিভাবে মাত্র এক সপ্তাহের মধ্যে এই বিশাল পরিমাণ টাকা জোগাড় করবো। I don’t understand how I will collect such a huge amount of money within one week.  

 

ঘটনা = Incident, Event {Noun}

 

কি দুঃখজনক ঘটনা! = What a sad incident!


যদি আমি তিন দিন আগে এই বিষয়টি সম্বন্ধে জানতাম তাহলে আমি তোমাকে আজকেই দুই লাখ টাকা দিতে পারতাম। If I had known about the matter three days ago, then I could have given you two lakh taka today.

 

আমি আমার দোকানের জন্য তিন দিন আগে পাইকারি বাজার থেকে প্রায় দুইলাখ টাকার মালপত্র কিনেছি। Three days ago, I bought some goods for my shop for almost two lakh taka from the wholesale market.

 

এই মুহূর্তে আমার কাছে খুব অল্প পরিমাণ নগদ টাকা আছে। At this moment, I have very little hard cash. নগদ টাকা = Hard cash

 

তুমি এখনো পর্যন্ত কত টাকা জোগাড় করেছো? How much money have you collected so far? এখনো পর্যন্ত = So far, Yet

 

আমি এখনো পর্যন্ত এক লাখ টাকা জোগাড় করতে পেরেছি। I have collected one lakh taka so far. 

 

Collect (কালেক্ট) = জোগাড় করা, সংগ্রহ করা {Verb}

 

Collect (কালেক্ট) - Collected (কালেক্টেড) - Collected (কালেক্টেড)

 

আমি বুঝতে পারছি না আমি কিভাবে বাকি এক লাখ টাকা জোগাড় করবো। I don't understand how I will collect the remaining one lakh taka.

 

বাকি = Remaining; বাকি এক লাখ টাকা = The remaining one lakh taka

 

তাহলে তোমার এখন আরও এক লাখ টাকা প্রয়োজন। Then you need another one lakh taka now. আরও এক লাখ টাকা = Another one lakh taka

 

Manage (ম্যানেজ) = ব্যবস্থা করা Arrange {Verb}

 

আমার মনে হয় আমি বাকি এক লাখ টাকার ব্যবস্থা করতে পারবো। I think I will be able to manage the remaining one lakh taka.

 

কিভাবে তুমি বাকি এক লাখ টাকা জোগাড় করবে? How will you arrange the remaining one lakh taka?

 

 চলো আমাদের বাড়িতে যাই। Let us (Let's) go to our house.

 

আমরা এই এক লাখ টাকা আমার মায়ের কাছ থেকে পেতে পারি। We can get this one lakh taka from my mother.

 

না, না। আমি মনে করি না এই বিষয়ে আন্টিকে বিরক্ত করা ঠিক হবে। No, I don’t think it will be proper (right) to disturb aunty about this matter.

 

না কেন? Why no?

 

এখনই তোমার এক লাখ টাকা ভীষণ প্রয়োজন। You really need one lakh taka right now. এখনই = Right now, Just now; এখন = Now

 

অন্যদিকে আমার মায়ের টাকা ব্যাংকে পচ্ছে / পচে যাচ্ছে। On the other hand, my mother's money is rotting in the bank.  

 

অন্যদিকে = On the other hand, On the contrary

 

Rot (রট) = পচে যাওয়া {Verb}; Rotten (রটেন) = পচা {Adjective}

 

দয়া করে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে দাও / দয়াকরে সমস্ত দ্বিধা  ত্যাগ করো। Please give up all your hesitations.  

 

Give up = ত্যাগ করা Leave, Quit {Verb}

 

Hesitation (হেজিটেশন) = দ্বিধা {Noun}; Hesitate (হেজিটেট) = দ্বিধা করা {Verb}

 

Hesitant (হেজিট্যান্ট) = দ্বিধাগ্রস্ত {Adjective}

 

তোমাকে কিছু বলতে হবে না। You don't have to say anything.

 

আমি আমার মাকে বিষয়টা ভালোভাবে বুঝিয়ে বলবো। / আমি আমার মাকে বিষয়টা ভালোভাবে ব্যাখ্যা করব I will explain the matter to my mother properly. ব্যাখ্যা করা = Explain {Verb}

 

তাহলে চলো তোমাদের বাড়িতে যাই। Then let us (let’s) go to your house.

 

মা, দেখো কে এসেছে। Mom (Mother), look who has come.

 

 বাবা সুনীল, ভিতরে এসো। My dear Sunil, please come in.

 

মা, সুনীলের মা গুরুতর অসুস্থ এবং পিজি হাসপাতালে ভর্তি আছেন। Mother, Sunil's mother is seriously ill and admitted to PG Hospital

 

ডাক্তাররা সুনীলের মাকে পরামর্শ দিয়েছেন যে তাঁকে এক সপ্তাহের মধ্যে একটি পেসমেকার বসাতে হবে। Doctors have advised Sunil's mother that she has to get a pacemaker implanted within a week. 

 

এইজন্য সুনীলের দুই লাখ টাকা প্রয়োজন। Therefore, Sunil needs 2 lakh taka.

 

সে এখনো পর্যন্ত এক লাখ টাকা জোগাড় করতে পেরেছে। He has collected one lakh taka so far. Remaining (রিমেনিং) = অবশিষ্ট, বাকি {Adjective}

 

কিন্তু সে বাকি এক লাখ টাকা জোগাড় করতে পারছে না। But he cannot (can’t) collect the remaining one lakh taka.

 

Worry (ওরি) = দুশ্চিন্তা করা, উদ্বিগ্ন হওয়া {Verb}

 

সুনীল, তুমি দুশ্চিন্তা করো না। Sunil, please don’t worry.

 

আমি তোমাকে এক লাখ টাকা ধার দিবো। I will lend you one lakh taka.

 

ধন্যবাদ, আন্টি। Thanks, aunty.

 

আমি আপনাকে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। I have no words to express my gratitude to you.

 

Gratitude (গ্রাটিচিউড) = কৃতজ্ঞতা {Noun}

 

Express gratitude = কৃতজ্ঞতা প্রকাশ করা {Verb}

 

Express (এক্সপ্রেস) = প্রকাশ করা {Verb}; Express = দ্রুতগামী {Adjective}

 

Remember (রিমেম্বার) = মনে রাখা, স্মরণ করা {Verb}

 

আমি সারাজীবন আপনার এই দয়া (মমতা) মনে রাখবো। I will remember your kindness forever. / I will remember your kindness for the rest of my life. সারাজীবন = Forever, For the rest of my life 

 

Kindness = দয়া {Noun}; Kind = দয়ালু {Adjective}

 

 এই কথা বলো না। Please don’t say like this.

 

আমি তোমার মায়ের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর (ঈশ্বরের) কাছে প্রার্থনা দোয়া করছি। I pray to Allah (God) for your mother’s rapid recovery.

 

Recovery (রিকোভারি) = সুস্থতা {Noun}

 

দ্রুত সুস্থতা = Rapid recovery, Speedy recovery

 

 

 Syed Woares (English teacher)

 

Mobile/WhatsApp: 01819-221346 & 01913-506567

  

Syed Woares Sir teaches the following subjects:

 

1] IELTS, 2] Spoken English, 3] English Writing, 4] O Level English, 5] English Literature, 6] English Grammar, 7] English Language, 8] BBA & MBA English, 9] SSC & HSC English              


Please come to Syed Woares Sir to learn more. For more information, please contact Syed Woares Sir on the mobile numbers given above.  

 

My YouTube Channel Link: https://www.youtube.com/channel/UCk0mZrqw8tIcYcqmvh2EcBg

 

My LinkedIn Account Link: https://www.linkedin.com/in/syed-woares/

 

My Facebook Account Link: https://www.facebook.com/profile.php?id=61574993755478 

 

My X handle (Twitter) Account: https://x.com/woares32565



Learn Spoken English

 

 

 



  

 

Post a Comment (0)
Previous Post Next Post